ডিমলায় পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

“সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় আদর্শ পাটচাষীদের মাঝে উন্নতপ্রযুক্তি নির্ভর পাট ও

2023-11-01T14:59:55+00:00
2023-11-01T14:59:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ২:৫৯ পিএম   (ভিজিট : ২২৭)
X

“সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় আদর্শ পাটচাষীদের মাঝে উন্নতপ্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদনের লক্ষে পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১লা নভেম্বর) সকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তর, ডিমলার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নীলফামারী জেলা পাট কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস.এম আবু বক্কর সাইফুল ইসলাম, পাট অধিদপ্তর রংপুর বিভাগীয় সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, পাট কর্মকর্তা দরিবুল্লাহ্ সরকার সহ উপজেলার ১০ ইউনিয়নের ৭৫ জন আদর্শ পাট চাষী কর্মশালায় অংশ গ্রহন করেন।  

প্রশক্ষণে স্বল্প খরচে গুণগত মানসম্পন্ন ভালো জাতের পাটবীজ, সার সংগ্রহ করার বিষয়ে ও দেশীয় প্রযুক্তিতে উন্নতমানের পাট চাষ সর্ম্পকে অভিজ্ঞতা বিনিময় করা হয় কর্মশালায়।

কর্মশালার এক পর্যায়ে নারী-পুরুষ উপস্থিত চাষীদের মধ্যে উন্মুক্ত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, জমিতে উন্নতমানের পাটবীজ ব্যবহার করা হলে বিঘা প্রতি ১২ থেকে ১৬ মণ সোনালী আঁশের পাট উৎপাদন করা সম্ভব।

অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়াল মিটিং-এ যুক্ত হয়ে বক্তব্যে দেন পাট অধিদপ্তর- (ডিপিডি) ঢাকা উপ-সচিব ও প্রশিক্ষণ মনিটরিং কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy