উখিয়ায় আ.লীগের অবরোধ বিরোধী বিক্ষোভ

সালাহউদ্দীন, উখিয়া (কক্সবাজার)

সারাবাংলা

বিএনপি ও জামায়াতের অবরোধের প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় বিক্ষোভ মিছিল ও মটরসাইকেল শোডাউন করেছে আওয়ামী লীগ।বুধবার (১ নভেম্বর) টেকনাফ

2023-11-01T16:06:35+00:00
2023-11-01T16:06:35+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
উখিয়ায় আ.লীগের অবরোধ বিরোধী বিক্ষোভ
সালাহউদ্দীন, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৪:০৬ পিএম   (ভিজিট : ২৫৯)
X

বিএনপি ও জামায়াতের অবরোধের প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় বিক্ষোভ মিছিল ও মটরসাইকেল শোডাউন করেছে আওয়ামী লীগ।
  
বুধবার  (১ নভেম্বর) টেকনাফ মহাসড়কে মরিচ্যা স্টেশন থেকে উখিয়া স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল ও মটরসাইকেল শোডাউন করা হয়। 

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান সাজু  বিক্ষোভ মিছিল ও মটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন। 

দেশব্যাপী বিএনপির অগ্নি সন্ত্রাস, সমাবেশের নামে নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষাভ মিছিলে অংশ নেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ হরতালে উখিয়া, কোটবাজার, মরিচ্যা,পালংখালী সহ টেকনাফ মহাড়কে তেমন সাড়া নেই। সিএনজি, টমটম, অটোরিকশা, স্বাভাবিক চলাচল আছে তবে স্বাভাবিক সময়ের চেয়ে দূরপাল্লার গণ পরিবহন নেই বললেই চলে। তবে অবরোধ হরতালের পক্ষে বিএনপি জামায়াত,শিবিরের কোন নেতাদের মহাসড়কে তৎপরতা লক্ষ্য করা যায়নি।

এদিকে হরতাল অবরোধের সমর্থনে উখিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভের আশঙ্কায় সকাল থেকেই নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নাশকতা এড়াতে শক্ত অবস্থানে মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। টেকনাফ মহাসড়কের উখিয়া উপজেলা প্রতিটি স্টেশনে অবস্থান নিয়েছে উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে শাহজান সাজু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে ঠিক তখনই সাধারণ মানুষকে জিম্মি করে  বিএনপি রাজধানী ঢাকাসহ দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।

জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আমরা উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ রাজপথে বিএনপির যে কোন ধরনের নৈরাজ্য ও অরাজকতা রোধে মাঠে আছি। সাধারণ মানুষকে জিম্মি করে সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করলে তার দাঁত ভাঙ্গা জবাব রাজপথে দিবে উপজেলা আওয়ামী লীগ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy