কাউখালীতে জাতীয় যুব দিবস পা‌লিত

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার

2023-11-01T16:41:48+00:00
2023-11-01T16:41:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কাউখালীতে জাতীয় যুব দিবস পা‌লিত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৪:৪১ পিএম   (ভিজিট : ১২৯)
X

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপ‌জেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী শাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, নারী উদ্যোক্তা কামরুন নাহার প্রমুখ।

আলোচনা শেষে তিন লক্ষ নব্বই হাজার টাকার যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। ঋণ নিয়ে কামরুন নাহার, নাসরিন আক্তার ও জুবায়ের আহমেদ বলেন আমরা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy