অবরোধের দ্বিতীয় দিনে স্বাভাবিক আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

সরকারের পদত্যাগ ও নিরেপক্ষ তত্বাবধায়ক সরকারের এক দফা দাবীতে বিএনপি জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও স্বাভাবিক

2023-11-01T16:51:28+00:00
2023-11-01T16:51:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবরোধের দ্বিতীয় দিনে স্বাভাবিক আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৪:৫১ পিএম   (ভিজিট : ১৩৩)
X

সরকারের পদত্যাগ ও নিরেপক্ষ তত্বাবধায়ক সরকারের এক দফা দাবীতে বিএনপি জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও স্বাভাবিক রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম। বুধবার (১ নভেম্বর ) দুপুরে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন সকাল থেকেই আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দুপুর পর্যন্ত রপ্তানির জন্য অপেক্ষাকৃত ২৭টি ট্রাকের মধ্যে ২১ টি ট্রাক পণ্য নিয়ে ভারতের আগরতলায় প্রবেশ করেছে।বাকি ৬ ট্রাক পণ্যও ওপারে যাওয়ার জন্য পক্রিয়াধীন রয়েছে।এছাড়া ভারত থেকে আমদানিকৃত পাথরবাহী ট্রাক যথারীতি স্থলবন্দরে প্রবেশ করেছে বিকেলের মধ্যে ওপার থেকে পাথর নিয়ে আরও কিছু ভারতীয় ট্রাক আসবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানি কারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, আখাউড়া স্থলবন্দরে অবরোধের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ইতোমধ্যে মাছ, সিমেন্ট ও প্লাস্টিকবাহী ট্রাক আগরতলা প্রবেশ করেছে। ভারত থেকেও আমদানিকৃত পাথরবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে বলেও জানান তিনি।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া বলেন, দুইদেশের যাত্রী আসাযাওয়ায় অবরোধে প্রভাব পড়েনি।পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য দিনের মতো আজকেও স্বাভাবিক রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy