ধামরাইয়ে অবরোধে মাঠে নেই বিএনপি, কঠোর অবস্থানে পুলিশ

সুমন আহমেদ, ধামরাই (ঢাকা)

সারাবাংলা

বিএনপি-জামায়াতের তিন দিনের (৭২ ঘণ্টা) অবরোধের ২য় দিন ধামরাইয়ে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রাস্তায় দূরপাল্লার পরিবহনের পরিমাণ কম হলেও

2023-11-01T16:53:31+00:00
2023-11-01T16:53:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে অবরোধে মাঠে নেই বিএনপি, কঠোর অবস্থানে পুলিশ
সুমন আহমেদ, ধামরাই (ঢাকা)
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৪:৫৩ পিএম   (ভিজিট : ২২৬)
X

বিএনপি-জামায়াতের তিন দিনের (৭২ ঘণ্টা) অবরোধের ২য় দিন ধামরাইয়ে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রাস্তায় দূরপাল্লার পরিবহনের পরিমাণ কম হলেও লোকাল বাস ও তিন চাকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

অবরোধ পালনে মাঠে দেখা মেলেনি বিএনপি ও জামায়াতের কোনো নেতাকর্মীদেরও। কোথাও কোনো অঘটনের সংবাদ শোনা যায়নি। 

তবে উপজেলার সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সতর্ক অবস্থায় ধামরাই থানার সকল আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১ নভেম্বর) ভোর থেকে এই বিকেল ৪ টা  পর্যন্ত উপজেলায় এমনই চিত্র দেখা গেছে।

ধামরাই উপজেলার মোঃ খোকন হোসেন নামে এক সংবাদকর্মী জানান, ধামরাইয়ে বিএনপির ডাকা অবরোধে ২য় দিনে কোনো প্রভাব পড়েনি। প্রতিদিনের মতোই সব ধরনের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ব্যাংক-বিমা প্রতিষ্ঠানের লেনদেন ছিল প্রতিদিনের মতো। বাজারঘাটও ছিল খোলা।

তবে, জ্বালাও, পোড়াও, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও হত্যা এবং হরতাল-অবরোধের প্রতিবাদে আজ দুপুর ১২টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রা এবং অবস্থান কর্মসূচি পালন করে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আহাম্মদ আল জামান (সিআইপি) এর বাসভবন থেকে ওই মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা থেকে বিএনপি-জামায়াতের  কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক ওসি হারুন অর রশিদ জানান, হরতালে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy