যুব সংগঠকদের সংবর্ধনা ও ঋণ বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর ধামইরহাটে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন

2023-11-01T17:00:35+00:00
2023-11-01T17:00:35+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
যুব সংগঠকদের সংবর্ধনা ও ঋণ বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ১০৯)
X

নওগাঁর ধামইরহাটে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, বিশেষ অতিথি হিসেবে মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছার রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা কমকর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, যুব সংগঠক আবু সুফিয়ান হোসাইন, নুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে সোনার বাংলা যুব সংস্থার সভাপতি ও সফল যুব সংগঠক নুর ইসলামসহ ৫ জন ও সফল আত্নকর্মী তাপসী মনিজাসহ ৪ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে উদ্যোক্তা কায়ছার রহমানকে দেড় লক্ষ টাকার যুব ঋণের চেক প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy