গুরুদাসপুরে জাতীয যুব দিবস পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

‘‘ স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা, সনদপত্র বিতরণ

2023-11-01T17:02:24+00:00
2023-11-01T17:02:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে জাতীয যুব দিবস পালিত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৫:০২ পিএম   (ভিজিট : ১৩০)
X

‘‘ স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা, সনদপত্র বিতরণ ও ঋণ নিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা চত্ত্বরে বর্ণাঢ্য র‌্যালি শেষে ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উদ্যোক্তা হাবিবুর রহমান বক্তব্য রাখেন। 

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান, প্রশিক্ষণ প্রাপ্ত যুবরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy