সীতাকুণ্ডে অবরোধের দ্বিতীয় দিনে রডবাহী লরিতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবরোধের দ্বিতীয় দিনে উপজেলার পন্থিছিলা নামক স্থানে অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত।অবরোধ চলাকালীন সময়ে দুর্বৃত্তরা চলন্ত গাড়িতে

2023-11-01T17:50:08+00:00
2023-11-01T17:54:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে অবরোধের দ্বিতীয় দিনে রডবাহী লরিতে অগ্নিসংযোগ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৫:৫০ পিএম  আপডেট: ০১.১১.২০২৩ ৫:৫৪ পিএম  (ভিজিট : ১৮৬)
X

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবরোধের দ্বিতীয় দিনে উপজেলার পন্থিছিলা নামক স্থানে অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। 

অবরোধ চলাকালীন সময়ে দুর্বৃত্তরা চলন্ত গাড়িতে ককটেল নিক্ষেপ করে গাড়িতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার পৌরসদর পন্থিছিলা বাজার এলাকার একটু দক্ষিনে পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের ঘটনায় একটি রডবাহী লরী পুড়ে গেছে। ওই লরী চালক ইসমাইল ও তার সহকারী গুরুতরু আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা যায়, অগ্নিসংযোগের গাড়িটি কে জি এন এন্টারপ্রাইজের চট্রমেট্রো-ঢ এর ৮১৩৭১৬ লরী। এই গাড়িটি স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলমের ভাড়ায় চালিত বলে জানান গেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল  জানিয়েছে  আজ বিকাল সাড়ে তিনটার সময় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে পুলিশের মাধ্যমে জানতে পেরেছি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক এসে দেখি লরিটির ইঞ্জিনে ধাও ধাও করে আগুনে জ্বলছে। পরে ফায়ারের কর্মীরা অতি দ্রুততার সাথে ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হন। তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি  ককটেল বিষ্পোরণের ঘটনা ঘটেছে।

এদিকে, বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন চলছে। এই অবরোধ জনজীবন তেমন প্রভাব না পড়লেও হঠাৎ অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে এবং মহাসড়কে কিছুসময় যানজটের সৃষ্টি হয়।

পরবর্তীতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলা উদ্দীন, মডেল থানার সার্কেল এএসপি নায়হানুল বারী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকামুখী লেনে যানচলাচল স্বাভাবিক করেন বলে জানান কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ আমির হোসেন।


এরআগে সকাল থেকে টানা অবরোধের দ্বিতীয় দিনে সীতাকুণ্ড পৌরসদর বাজারে র‍্যাব -৭ এর অবস্থান ও সতর্ক পাহারা। সীতাকুণ্ডজুড়ে মহাসড়কে মহড়ায় থাকবে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy