প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালো পাইকগাছার উপকারভোগীরা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পাইকগাছার হাজারো উপকারভোগী। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে

2023-11-01T18:00:24+00:00
2023-11-01T18:07:02+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালো পাইকগাছার উপকারভোগীরা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৬:০০ পিএম  আপডেট: ০১.১১.২০২৩ ৬:০৭ পিএম  (ভিজিট : ১৯৭)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পাইকগাছার হাজারো উপকারভোগী। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল হতে বিভিন্ন এলাকা থেকে উপকারভোগীরা অনুষ্ঠানে আসতে শুরু করে। 


দুপুরের মধ্যেই কানায় কানায় ভরে যায় গোটা উপজেলা পরিষদ মাঠ ও আশপাশ এলাকা। অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার উপকারভোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। 


সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সেবা  সুশান্ত কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি সার্কেল সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়ার্দার, কাজল কান্তি বিশ্বাস,  জি এম আব্দুস ছালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু। 


বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, প্রধান শিক্ষক শামীম আহমেদ , উপকারভোগী আব্দুস সাত্তার ও রুমি খাতুন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy