ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

যুবকদের মাঝে ঋণের ঋণের চেক ও সনদ বিতরণের মধ্য দিয়ে ও স্মার্ট যুব সমৃদ্ধ দেশ. বঙ্গবন্ধুর বাংলাদেশ এই

2023-11-01T18:22:48+00:00
2023-11-01T18:22:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৬:২২ পিএম   (ভিজিট : ১১৮)
X

যুবকদের মাঝে ঋণের ঋণের চেক ও সনদ বিতরণের মধ্য দিয়ে ও স্মার্ট যুব সমৃদ্ধ দেশ. বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস । 

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে ১ নভেম্বর বুধবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‍্যালি,অনুষ্ঠিত হয়। 

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মাহমুদুল হাসান,উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হানিফ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, কাজী আবু সায়াদ চৌধুরী ও আরো অনেকে।

উপজেলা কৃষকলীগের সভাপতি ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আকাশসহ প্রশিক্ষিত যুবক ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৯ জনের মাঝে ৪ লক্ষ ২০ হাজার টাকার রিনের চেক বিতরণ ও ৬০ জন প্রশিক্ষিত যুবদের মাঝে সনদ বিতরণ করা হয়। 

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত কাজী আবু সায়াদ চৌধুরীর সৌজন্যে অনুষ্ঠানে আগত যুবকসহ উপস্থিত সকলকে বিভিন্ন জাতের শাক-সবজির বীজ দেয়া হয় এবং বেকারত্ব ও বাল্য বিবাহের উপর একটি নাটিকা মঞ্চায়ণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy