নন্দীগ্রামে নানা অয়োজনে জাতীয় যুব দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

'স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।উপলক্ষ্যে বুধবার

2023-11-01T18:32:50+00:00
2023-11-01T18:32:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে নানা অয়োজনে জাতীয় যুব দিবস পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৫৪)
X

'স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। 

উপলক্ষ্যে বুধবার (১নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এল এল বি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, সাংবাদিক নাজমুল হুদা ও প্রশিক্ষিত যুবক হানজালা প্রমুখ। 

এছাড়াও যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষিত যুবক ইসমাইল হোসেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy