জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলায় শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেন চরদরবেশ ইউনিয়নের কাজীর হাট স্লুইস গেইট ক্রীড়া ও যুব কল্যাণ পরিষদ ও শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে যুব উদ্যোক্তা আবু সাইদ রুবেল সম্মাননা স্মারক অর্জন করেন। সম্মাননা স্মারক উভয়ের হাতে তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
সোমবার (০১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা নির্বাহি অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার অজয় চন্দ্র দাসের সার্বিক ব্যাবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাখাওয়াতুল হক বিটু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) জোবেদা নাহার মিলি, উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তারেক আহমদ সহ উপজেলা বিভিন্ন যুব উদ্যোগক্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুব দিবসে ১৫ জন যুবকের মাঝে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ১০ লক্ষ ৬০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।