খুলনায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ খুলনা মহানগর ও জেলা বিএনপির

2023-11-01T19:39:51+00:00
2023-11-01T19:39:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে পুলিশের মামলা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১৫২)
X

বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে‌ পুলিশ। 

গত মঙ্গলবার খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন এস আই খালিদ উদ্দিন। বুধবার রাতে মামলার তথ্য জানতে পারেন বিএনপি নেতারা।

এই মামলায় খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৪৭ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহিরসহ বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় পৃথক আরেকটি মামলা হয়। সোনাডাঙ্গা থানার এস আই নিয়াজ মোরশেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার এই মামলায় ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, সরকারের বিরুদ্ধে নাশকতামূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy