
X
যাত্রী সংকটে কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটি দিনের বেলায় কোন ফেরি চলাচল করেনি। দিনের বেলায় বন্ধ থাকলেও রাতে ফেরি চলাচলের আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিসি।
সূত্র জানায়, অবরোধের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে চলাচলকারী ফেরি লঞ্চ সহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ছিল বলেই চলে। যাত্রী ও যানবাহন সংকটে দিনের বেলায় রো-রো ফেরিগুলো নোঙ্গুর করে রাখা হয়েছে। যানবাহনের চাপ না থাকায় আরিচা কাজিরহাট নৌ রুটে দু একটি ফেরি চললেও পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট থেকে কোন ফেরি ছেড়ে যায়নি।
সড়ক পরিবহন মালিক সূত্র জানায়, রাজধানী থেকে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে দূরপাল্লার দূরপাল্লার যানবাহন চলেনি। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন গতকালের চেয়ে সামান্য বেশি চললেছে। কিন্তু চরম দুর্ভোগের শিকার হন নারী শিশু সহ অগণিত যাত্রী সাধারণ।
বুধবার (১ নভেম্বর) টানা তিন দিন অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে এই দুর্ভোগের চিত্রে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি অসন্তোষ প্রকাশ করেছেন।
সূত্র জানায়, অবরোধে নাশকতার আশঙ্কায় যাত্রী চলাচল কমে গেছে। বাধ্য হয়ে যানবাহন গুলোকে টার্মিনালে পার্কিং করে রাখা হয়েছে। দূরপাল্লার যানবাহন সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে লেগুন ম্যাক্সি প্রাইভেট কার সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া গুনে যাতায়াত করছে যাত্রী সাধারণ।
পরিবহন মালিক শ্রমিক সূত্র জানায়, অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে মানিকগঞ্জ জেলা বিএনপি কিংবা সমর্থনকারীরা মাঠে ছিল না। তারপরেও যাত্রী চলাচল বাড়েনি।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু জানান, ঢাকা আরিচা মহাসড়কে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, বিএনপি জামাতের নৈরাজ্যে প্রতিরোধে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া দলীয় নেতাকর্মীরা জেলার সর্বত্র না না কর্মসূচি পালন করছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যে দেশব্যাপী পরিবহন সেক্টরে বিরূপ প্রভাব ফেলেছে। সাধারণ যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। জরুরী কাজে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। তবু যাত্রীদের কথা মাথায় রেখে যানবাহন চলাচল মোটামুটি স্বাভাবিক রাখা হয়েছে।
তিনি বলেন, দুর্বৃত্তরা দেশের অন্যান্য স্থানের মত মানিকগঞ্জেও একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
তিনি বলেন, যেকোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি প্রতিরোধে সড়ক পরিবহন মালিক সমিতি যাত্রীদের পাশে রয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম নাহিদ নেওয়াজ বাংলাদেশ বুলেটিনকে বলেন, এই সেক্টরে ১১ টি রো-রো, ৪ টি ইউটিলিটি ও ২ টি ছোট আকারের ফেরি রয়েছে। এমনিতেই পদ্মা সেতু চালু হওয়ার পর এই রুটে যানবাহন পারাপার অনেকাংশে কমে গেছে। তদুপুরি অবরোধের কারণে যাত্রী না থাকায় বুধবার সন্ধ্যা পর্যন্ত পাটুরিয়া দৌলত ট্রাক পারাপার করা হয়েছে। রাতে আরো দু-একটা ফেরি চলাচলের সম্ভাবনা রয়েছে।