প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৮:২৪ পিএম (ভিজিট : ১৮৪)

X
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জোন্তা গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে সমেজান (৫০) নামে গৃহবধূর মমান্তিক মৃত্যু সহ বসতভিটা পুড়ে ভুস্মীভূত হয়েছে।এতে ৫/৬ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সমেজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
আজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার জোন্তা গ্রামের রফিকুল বাড়িতে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা হচ্ছে। আগুনের ঘটনায় সমেজান আগুনে পুড়ে ছাই হয়েছে। এলাকার লোক এক ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে ব্যর্থ হয়।
জানাগেছে - তার ১৩বছরের ছেলে সুমনকে নিয়ে ওই ঘরেই সমেজান বসবাস করতেন। তার স্বামী ঢাকায় ভ্যান চালক । বিকাল ৩ টার দিকে ঘরের ভিতর প্লাসষ্টিক বোর্ডে মোবাইল চার্জ দিয়ে ছিলেন তিনি । চার্জ শেষ হলে মোবাইল চার্জে থেকে খুলতে গিয়ে আটকে পড়ে অনেক টানাটানি করে খুলার জন্যে । এসময় তাকে সহ কারেন্টে আটকে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে মাটিতে লুটে পড়ে সমেজান। পরে নেগেটিভ পজেটিভ এক হয়ে ঘরে আগুন লেগে যায়। এসময় সারা ঘরে আগুন ছড়িয়ে পরলে সমেজান পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা সকল মালামাল পুড়ে ভুস্মীভূত হয়।
এ বিষয়ে জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বলেন আমি ঘটনাটি শুনেছি খুবই ভয়াবহ ঘটনা। ক্ষতিগ্রস্ত ফ্যামিলিকে আমার পক্ষথেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
এবিষয়ে প্রতিবেশি কোরবান আলী জানান মোবাইল চার্জ দিতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । সমেজান সট খেয়ে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই আগুন লেগে পুড়ে ছাই হয়ে সমেজান ।এসময় ঘরে থাকা সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
দৌলতপুর ফায়ার সার্ভিস এর দায়িত্ব প্রাপ্ত লিডার রফিকুল ইসলাম জানান, আগুন লেগে ঘরের ভিতরেই মহিলাটি মারা যায়। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম মোল্লা বলে্ ঘটনাটি খুব মর্মান্তিক এবং মর্মাহত ঘটনা । আমরা বিষয়টি তদন্ত করে দেখছি কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এবিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেন, আমি ঘটনা শুনেছি ঘটনাটি খুব মর্মান্তিক। আমারা ক্ষতিগ্রস্ত ফ্যামিলিকে সার্বিক সহযোগিতা প্রদান করব। এছাড়া জেলা প্রশাসক স্যার কে বিষয়টি অবগত করা হয়েছে।