কমলগঞ্জে তেতইগাঁও উচ্চ বিদ্যালয়ে নিয়োগ কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নিয়োগ কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৬টি পদে

2023-11-01T20:28:23+00:00
2023-11-01T20:28:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে তেতইগাঁও উচ্চ বিদ্যালয়ে নিয়োগ কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৮:২৮ পিএম   (ভিজিট : ৩০২)
X

কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নিয়োগ কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৬টি পদে নিয়োগের জন্য অনিয়মতান্ত্রিক উপায়ে সভাপতি একক ক্ষমতাবলে অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির দুই অভিভাবক সদস্য। গত ১১ অক্টোবর মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে এই অভিযোগ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও আয়াসহ ৬টি পদে নিয়োগের জন্য গত ৭ অক্টোবর বাছাই ও নিয়োগ কমিটি গঠন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির দুই সদস্যের প্রতিবাদ সত্ত্বেও সভাপতি একক ক্ষমতাবলে অনিয়মতান্ত্রিক পন্থায় জোরপূর্বক কমিটি গঠন করেন। উক্ত বাছাই ও নিয়োগ কমিটি সম্পূর্ণ তাদের সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত বলে জোর প্রতিবাদ জানান বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ব্রজ গোপাল সিংহ ও মো. রুশন আলী। তাদের জোর প্রতিবাদ সত্ত্বেও ষড়যন্ত্রমূলকভাবে কোন রকম নিয়মনীতি না মেনে কমিটি গঠন করা হয়।  
 
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ব্রজ গোপাল সিংহ ও মো. রুশন আলী বলেন, আমাদের জোর প্রতিবাদ সত্ত্বেও সভাপতি একক ক্ষমতাবলে বাছাই ও নিয়োগ কমিটি গঠন করেন। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া অস্বাভাবিক গতিতে কাজ চলমান রয়েছে। এতে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলার জন্ম দিয়েছে। গভীর ও সূক্ষ্ম ষড়যন্ত্র করে তাদের নিজেদের সম্প্রদায়ের লোকদের ৬টি পদেই নিয়োগের পায়তারা চালিয়ে যাচ্ছেন। ৬টি পদেই আবেদন জমা হলেও তাদের ইচ্ছেমতো বেশ কিছু আবেদন বাতিল করেছেন। 

এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমদ হোসেন বলেন, অভিযোগ পেয়ে যথা সময়েই জবাব দিয়েছি। এখানে নিয়ম মোতাবেক কমিটি গঠন করা হয়েছে। কোন অনিয়ম হয়নি।
 
এব্যাপারে কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন বলেন, নিয়ম কানুন মেনেই কমিটি গঠন করা হয়েছে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই। আর বিদ্যালয়গুলোতে নিয়োগ ও কমিটি গঠনেও কোন অনিয়ম হওয়ার সুযোগ নেই।

অভিযোগ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকতার্ জয়নাল আবেদীন অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, জেলা প্রশাসক কাযার্লয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে তদন্তের জন্য এসেছে। তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy