আলিম কেন্দ্রীয় উপকমিটির সদস্য হওয়ায় দাকোপে আ.লীগের বিবৃতি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

আওয়ামী পরিবারের সন্তান গাজী আলিম আল রাজিকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় অর্থ উপ কমিটির সদস্য নির্বাচীত করায় আওয়ামীলীগের সভাপতি

2023-11-02T13:10:24+00:00
2023-11-02T13:10:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলিম কেন্দ্রীয় উপকমিটির সদস্য হওয়ায় দাকোপে আ.লীগের বিবৃতি
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ১:১০ পিএম   (ভিজিট : ১১৬)
X

আওয়ামী পরিবারের সন্তান গাজী আলিম আল রাজিকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় অর্থ উপ কমিটির সদস্য নির্বাচীত করায় আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র দক্ষিনবঙ্গের আওয়ামী রাজনীতির অভিবাবক শেখ হেলাল উদ্দিন এমপিকে বাংলাদেশ আওয়ামীলীগ দাকোপ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দাকোপ উপজেলা আ‘লীগ নেতৃবৃন্দ। 

একই সাথে নব-নির্বাচীত গাজী আলিম আল রাজিকেও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক এমপি ও খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ননী গোপাল মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি শেখ যুবরাজ, সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ ফকির, রনজিত কুমার মন্ডল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুলামিন, মিহির মন্ডল, চালনা পৌরসভার সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, আওয়ামীলীগনেতা শীবেন্দ্র প্রসাদ রায়, শাহাবুদ্দিন ভূইয়া, শাহাবুদ্দিন গাজী, শাহাবুদ্দিন মোল্যাসহ সকল ইউপি চেয়ারম্যান, সকল ইউনিয়ন আ’লীগের সভাপতি সম্পাদক, উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ। 

উল্লেখ্য গাজী আলিম আল রাজি বাংলাদেশ আওয়ামীলীগ দাকোপ উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামান এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজার ছোট ভাই।

                                                                           





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy