৯৯৯ ফোন দিয়ে "বিষ পানের" খবর দিলেন ওমর আলী, ২০ ঘন্টা পর লাশ উদ্ধার

মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

কেউ বিষপান করিয়েছেন, বিষপানে নিজে বিষক্রিয়ায় মরে যাচ্ছে এমন তথ্য ৯৯৯ ফোন দিয়ে জানিয়েছিলেন ওমর আলী (৪৫) নামের

2023-11-02T13:27:30+00:00
2023-11-02T13:27:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৯৯৯ ফোন দিয়ে "বিষ পানের" খবর দিলেন ওমর আলী, ২০ ঘন্টা পর লাশ উদ্ধার
মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ১:২৭ পিএম   (ভিজিট : ২৭৯)
X

কেউ বিষপান করিয়েছেন, "বিষপানে" নিজে বিষক্রিয়ায় মরে যাচ্ছে এমন তথ্য ৯৯৯ ফোন দিয়ে জানিয়েছিলেন ওমর আলী (৪৫) নামের এক ব্যক্তি।

ফোন পেয়ে পুলিশ এলাকার বিভিন্ন জায়গায়  অভিযান  চালিয়ে তার সন্ধান না পেয়ে ফিরে আসে।  এর প্রায়  ২০ ঘন্টা পর বাড়ির আধা কিলোমিটারের মধ্যেই ওমর আলীর লাশের সন্ধান মিলেছে।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলদিয়া গ্রামে। বুধবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা হাসান মেম্বারের বাড়ির পাশের ধানক্ষেত থেকে ওমর আলীর লাশ উদ্ধার হয়েছে। মধুপুর থানার ওসি(তদন্ত) মুরাদ হাসান এমন ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন। নিহত ওমর আলী ওই গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনু সুতারের ছেলে। 

ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসনি। ওই রাতেই ৯৯৯ ফোন দিয়ে বিষ পানের তথ্য জানিয়ে পুলিশকে ফোন দেয় ওমর আলী। ফোন পেয়ে পুলিশ এলাকায় গিয়ে তার কোন সন্ধান পায়নি। এদিকে বুধবার সন্ধ্যারদিকে সাবেক ছাত্রলীগ নেতার পোল্ট্রি খামারের উত্তর পূর্বকোনে জোয়াহের আলীর ধানক্ষেতে ওই ওমর আলীর লাশের সন্ধান মিলে। স্থানীয় বাদল মিয়া জানান, লাশে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে। এসআই আজাহার আলীও বিষের গন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত ৯টায় ঘটনা স্থল থেকে লাশ থানায় নিয়ে আসে। মধুপুর থানার ওসি মোল্লা মো: আজিজুর রহমান জানান,পারিবারিক অভিমানে বিষ পানে আত্ম হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy