সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের তুলনায় ৫২ লাখ কেজি চা বেশি উৎপাদন

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

সুষম তাপমাত্রা, পর্যাপ্ত বৃষ্টিপাত, অনুকুল আবহাওয়া এবং চা-বোর্ডের নজরদারির ফলে দেশে চলতি চা উৎপাদন মৌসুমে রেকর্ড চা উৎপাদনের

2023-11-02T14:25:53+00:00
2023-11-02T14:25:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন রেকর্ডের পথে চা-শিল্প
সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের তুলনায় ৫২ লাখ কেজি চা বেশি উৎপাদন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ২:২৫ পিএম   (ভিজিট : ১৫১)
X

সুষম তাপমাত্রা, পর্যাপ্ত বৃষ্টিপাত, অনুকুল আবহাওয়া এবং চা-বোর্ডের নজরদারির ফলে দেশে চলতি চা উৎপাদন মৌসুমে রেকর্ড চা উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। 
 
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সুত্র জানায়, চা শিল্পের জন্য বছরে প্রায় ২ হাজার মিলিমিটার বৃষ্টি প্রয়োজন হয়। গত জুন, জুলাই,আগস্ট ও সেপ্টেম্বর মাসে চায়ের ভর মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। যা চা শিল্পের জন্য ব্যাপক সুফল বয়ে এনেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গলের চা শিল্পাঞ্চলে ২ হাজার ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এরমধ্যে জানুয়ারিতে বৃষ্টি না হলেও ফেব্রুয়ারিতে ১ মিলিমিটার, মার্চে ১১৩ মিলিমিটার, এপ্রিলে ৯৯ মিলিমিটার, মে মাসে ১৮৬ মিলিমিটার, জুনে ৬৯৫ মিলিমিটার, জুলাইয়ে ৩০৭ মিলিমিটার, আগস্টে ৩৭৫ মিলিমিটার, সেপ্টেম্বরে ২৫১ মিলিমিটার ও অক্টোবরে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। 

সুত্র জানায়, এই ভর মৌসুমে এ বৃষ্টিপাতের ফলে চা গাছে ফ্লাস (কুঁড়ি)  দ্রুত বের হবে। প্লাকিং (পাতা চয়ন) এর পরিমান বাড়বে। চা-গাছ সতেজ থাকবে। বেশি চা পাতা উত্তোলনের ফলে চা উৎপাদনও বাড়বে।

চা বোর্ড সুত্র জানায়, চলতি চা উৎপাদন মৌসুমে দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১০২ মিলিয়ন কেজি অর্থাৎ ১০ কোটি ২০ লাখ কেজি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে গত বছরের একই সময়ের তুলনায় ৫.২৫১ মিলিয়ন কেজি অর্থাৎ ৫২ লাখ ৫১ হাজার কেজি চা বেশী উৎপাদন হয়েছে। সূত্র আরও জানায়, চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৯.০৮৪ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। গত বছর একই সময়ে দেশে চা উৎপাদিত হয়েছিল ৬৩.৮৩৩ মিলিয়ন কেজি।

এতে ধারনা করা হচ্ছে, চলতি মৌসুমে চা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং চা শিল্পে চা উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি করবে। এবার লক্ষ্যমাত্রা পুরন হলে  দেশের চা শিল্পের ১৬৯ বছরের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি হবে। বর্তমান উৎপাদন থেকে সহজেই অনুমান করা হচ্ছে যে, চা উৎপাদনে নতুন রেকর্ডের পথে রয়েছে বাংলাদেশ চা শিল্প।

চা বোর্ড সুত্র জানায়, ২০২১ সালে দেশে সর্বোচ্চ ৯৬.৫১ মিলিয়ন কেজি অর্থাৎ ৯ কোটি ৬৫ লাখ ১০ হাজার কেজি চা উৎপাদন করে দেশে চা শিল্পের অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল। চা বিজ্ঞানীরা বলছেন, এবার সব রেকর্ডকে পেছনে ফেলে ১০২ মিলিয়ন কেজি চা উৎপাদনের মাধ্যমে দেশে নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ।

বাংলাদেশ চা র্বোড সূত্র জানায়, চা শিল্পের উন্নয়নে ‘উন্নয়নের পথ নকশা: বাংলাদেশ চা শিল্প’ নামে মহাপরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যেমে ২০২৫ সালের মধ্যে দেশে চায়ের উৎপাদন ১৪০ মিলিয়ন কেজিতে উন্নীত করতে কাজ করছে বর্তমান সরকার। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy