আড়াইহাজারে এক কনস্টেবলের গুলিতে আরেক কনস্টেবল আহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের এক কনস্টেবলের শর্টগানের গুলিতে টিপু সুলতান (৫০) নামের আরেক কনস্টেবল আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ নভেম্বর)

2023-11-02T15:04:21+00:00
2023-11-02T15:04:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে এক কনস্টেবলের গুলিতে আরেক কনস্টেবল আহত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৩:০৪ পিএম   (ভিজিট : ২৩৬)
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের এক কনস্টেবলের শর্টগানের গুলিতে টিপু সুলতান (৫০) নামের আরেক কনস্টেবল আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে।

টিপু সুলতানকে আহত অবস্থায় প্রথমে আড়াইহাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে রায় । সেখানকার চিকিৎসকরা তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন। 

আহত কনস্টবল টিপু সুলতান বলেন, সকালে ডিউটিতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় এ ঘটনা ঘটে। থানার ভিতরে বাবুল হোসেন তার নিজের শর্টগান পরিষ্কার করার সময় মিসফায়ার হয়। 

বাবুল হোসেন বলেন, সকালে শর্টগান পরিষ্কার করার সময় মিসফায়ারে পাশে দাঁড়িয়ে থাকা টিপু সুলতানের শরীরের কয়েক জায়গায় গুলি লাগে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, মিসফায়ারে এক কনস্টেবল আহত হয়েছিলেন। তার অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy