আখাউড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে ছাত্রদলের অবরোধের চেষ্টা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

সরকারের পদত্যাগ ও নিরেপক্ষ তত্বাবধায়ক সরকারের এক দফা দাবীতে বিএনপি জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন টায়ারে

2023-11-02T15:34:09+00:00
2023-11-02T18:01:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে ছাত্রদলের অবরোধের চেষ্টা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৩:৩৪ পিএম  আপডেট: ০২.১১.২০২৩ ৬:০১ পিএম  (ভিজিট : ৩০৫)
X

সরকারের পদত্যাগ ও নিরেপক্ষ তত্বাবধায়ক সরকারের এক দফা দাবীতে বিএনপি জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে পৌর শহরের সড়ক বাজার রানিং রুমের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে সরকার বিরোধী স্লোগান দেয় তারা।

এসময় পৌর ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান মোল্লা ও উপজেলা ছাত্রদল নেতা মনির মুন্নাসহ কয়েকজন নেতাকর্মী সড়কে ১০-১৫ মিনিট অবস্থান নিয়ে চলে যায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, অবরোধের নামে কেউ যাকে কোন প্রকার  নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ খুবই তৎপর রয়েছে। নাশকতার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব পালনে পুলিশ সার্বিক ভাবে তৎপর রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy