শ্রীপুরে তথ্য আপার উঠান বৈঠক

শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ২ নভেম্বর) তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য

2023-11-02T16:00:49+00:00
2023-11-02T16:00:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে তথ্য আপার উঠান বৈঠক
শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৪:০০ পিএম   (ভিজিট : ৩২৬)
X

গাজীপুরের শ্রীপুরে  তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ২ নভেম্বর) তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ণ প্রকল্পের (২য় পর্যায়) উদ্যোগে বরমী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গাড়ারন গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন  কর্মকর্তা  আরিফা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করেন। 

এতে  আরো উপস্থিত ছিলেন,  তথ্য সেবা কর্মকর্তা মারজিয়া শেখ, তথ্য সেবা সহকারী নাসরিন আক্তার নুপুর ও মুক্তা রানী দাস, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ। 

এ সময় বক্তারা বলেন, আগে বলা হতো জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। সরকারের নানা সুবিধা ও সেবা নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। পাওয়া যায় বিনামূল্যে উচ্চ রক্তচাপ মাপা ও ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেওয়া হয়। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। এক কোটি গ্রামীণ নারীদের সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপারা এগিয়ে চলছে।

তথ্য আপা  মারজিয়া শেখ তার বক্তব্যে বলেন, তথ্য হল সকল সেবা পথ দেখানোর আলো। এ আলো ছাড়া যেমন চলা যায়না, তেমনি কোন সমস্যার সমাধানও করা যায়না। তাই তথ্য সবার আগে প্রয়োজন।

তিনি আরো বলেন, তথ্যসেবা গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ণ সম্ভব। এছাড়াও তিনি বাল্যবিয়ে, মাদক, নারী নির্যাতনের উপর আলোচনা করেন।

পরে উপস্থিত নারীদের বাড়ী আঙ্গিনায় সবজি চাষাবাদের জন্য পরামর্শ দেওয়া হয় এবং ৫০ জন নারীর মধ্যে যাতায়তের সম্মানী  ভাতা দেওয়া হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy