টঙ্গীতে যুবলীগের অবরোধ বিরোধী বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি জামাতের চলমান নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় টঙ্গীতে বিক্ষোভ করেছে গাজীপুর মহানগর যুবলীগ। দুপুরে মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক

2023-11-02T16:53:01+00:00
2023-11-02T16:53:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে যুবলীগের অবরোধ বিরোধী বিক্ষোভ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৪:৫৩ পিএম   (ভিজিট : ২৮২)
X

বিএনপি জামাতের চলমান নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় টঙ্গীতে বিক্ষোভ করেছে গাজীপুর মহানগর যুবলীগ। দুপুরে মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে টঙ্গী বাজারে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, যুবলীগ নেতা সাত্তার মোল্লা , আল আমিন হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী যুবলীগের নেতাকর্মীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিএনপি জামাত দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। তারা বিভিন্ন দেশে লবিষ্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষরযন্ত্রে লিপ্ত। বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের নেতৃত্বে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গাজীপুর মহানগর যুবলীগ বিএনপি জামাতের যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সবসময় প্রস্তুত আছে থাকবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy