আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য নির্বাচিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ৬ বারের নির্বাচিত

2023-11-02T17:41:28+00:00
2023-11-02T17:41:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি
আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য নির্বাচিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৫:৪১ পিএম   (ভিজিট : ২৮৬)
X

বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ৬ বারের নির্বাচিত আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান-কে চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি-কে সদস্য সচিব করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এই কমিটি অনুমোদন দিয়েছেন।

এদিকে একাদশ জাতীয় সংসদের (২৫তম) অধিবেশনে প্যানেল স্পীকার ১ মনোনীত হয়েছেন নির্বাচনী এলাকা ২৩৮ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১২ (১) বিধি অনুসারে একাদশ জাতীয় সংসদের ২৫তম (২০২৩ ৫ম) অধিবেশনের জন্য সভাপতি মন্ডলীর তালিকায় অগ্রবর্তিতা অনুসারে ১ম সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে নির্বাচনী এলাকা ২৩৮ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ কে ১ম করে ৫ জনের নাম মনোনীত করা হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy