প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৭:২০ পিএম (ভিজিট : ২৪৮)

X
বগুড়ার নন্দীগ্রামে ককটেল বিস্ফোরক মামলায় পৌর বিএনপির দুই নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রাম দক্ষিণ পাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৫৫) ও একই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আনছার আলী (৬২)।
জানা যায়, আব্দুল মজিদ পৌর বিএনপির সহ-সভাপতি ও আনছার আলী পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। বিস্ফোরক আইনের মামলায় এ পর্যন্ত বিএনপি ও যুবদলের মোট ১০জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।