প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৮:০৯ পিএম (ভিজিট : ২৬৬)

X
মহাসমাবেশের পর বিএনপি- জামায়াতের দেশজুড়ে ডাকা টানা তিনদিন অবরোধ ডাক দিলেও হাতীবান্ধা উপজেলা বিএনপির কোন কর্মসূচি চোখে পড়েনি গত তিনদিনে। এতে অবরোধের কোন প্রভাব পড়েনি এ উপজেলায়। এদিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশসহ লাগাতার মোটরসাইকেল মহড়া, বিক্ষোভ মিছিল সভা সমাবেশ করতে দেখা যায়।
বৃহস্পতিবার (০২) নভেম্ববার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
তবে মাঠে দেখা না গেলেও বিএনপি নেতাদের দাবী, জনগন স্বতঃস্ফূর্তভাবে হরতাল সমর্থন করেছেন। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে উস্কানিমূলক আচরণ করছে। আমাদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে।
উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হামিদ সরকার হামিদুলের সভাপতিত্বে,প্রধান আলোচক হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বলেন, বিএনপি, জামাত হরতালের নামে অগ্নি সন্ত্রাস করছে, মানুষ হত্যা করছে। সাংবাদিকদের উপরে হামলা ও পুলিশের উপর যে নৃশংস হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড যাতে চালাতে না পারে সে জন্য মোতাহার হোসেন এমপি'র নেতৃত্বে যুবলীগকে সব সময় ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু এছারা আরো বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, যুগ্ন সম্পাদক দিলিপ সিংহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আলম খাঁন মানিক,যুবলীগ সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন ও সিন্দুর্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরল আমিন প্রমুখ।