টঙ্গীতে পেট্রোলসহ জামায়াত শিবিরের ১১ কর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে পেট্রল ও ধারালো অস্ত্রসহ ১১ জন জামায়াত শিবির কর্মী গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল

2023-11-02T20:37:00+00:00
2023-11-02T20:37:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে পেট্রোলসহ জামায়াত শিবিরের ১১ কর্মী গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৫৫৪)
X

গাজীপুরের টঙ্গীতে পেট্রল ও ধারালো অস্ত্রসহ ১১ জন জামায়াত শিবির কর্মী গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলামিন (২২), ইমরান হোসেন (২১), আশরাফুল আলম (৩১), রাকিব হোসাইন (২৪), রাশেদুল ইসলাম (২৫), আব্দুল্লাহ আল বাকী আলামিন সরকার আদর (২৩), ফারুক (১৮), রাসেল (২১), বিশাল সরকার (২৩), আলো ইমরান হাসান (২০) ও হোসেন (২১)।

ওসি শাহ আলম বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা নাশকতা করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আউচপাড়া এলাকায় অবস্থান করছে এমন খবর পায় পুলিশ। পরে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে। 

এসময় তাঁদের কাছে থাকা দুই লিটার পেট্রোল, ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানোর হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy