ঈশ্বরদী জংশন স্টেশনে বিস্ফোরক সাদৃশ বস্তু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদী রেলওয়ে জংশনে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগির নিচে বোমা সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। নিরাপত্তায় স্টেশন ঘিরে

2023-11-03T12:54:06+00:00
2023-11-03T12:54:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদী জংশন স্টেশনে বিস্ফোরক সাদৃশ বস্তু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১২:৫৪ পিএম   (ভিজিট : ১৪৭)
X

ঈশ্বরদী রেলওয়ে জংশনে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগির নিচে বোমা সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। নিরাপত্তায় স্টেশন ঘিরে রেখেছে পুলিশ। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার (৩ নভেম্বর) সকালে বোমা সদৃশ বস্তুটি দেখতে পান রেলওয়ের নিরাপত্তা কর্মীরা। বস্তুটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসছে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট।

জানা যায়, রাতে কে বা কারা ঈশ্বরদী জংশনে লাল টেপে জড়ানো একটি কৌটার মতো বস্তু রেললাইনে ফেলে রাখা বগির নিচে রেখে গেছে। ভোরে রেলওয়ের নিরাপত্তা কর্মীদের টহলদল বস্তুটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। তবে সেটা আদৌ বোমা কি না তা নিশ্চিত নয়। রাজশাহী থেকে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট সদস্যরা রওনা হয়েছেন।

ইউএনও সুবীর কুমার দাস  বলেন, প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যই কেউ বোমা সাদৃশ বস্তু রেখে গেছে। তবে রেলপথের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy