কুয়াকাটা আওয়ামীলীগের শান্তি সমাবেশে হামলার শিকার মেয়র

কুয়াকাটা প্রতিনিধি

সারাবাংলা

স্থাণীয় এমপির সাথে আওয়ামীলীগের শান্তি সমাবেশে যোগ দিতে এসে কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার হামলার শিকার হয়েছেন।এসময়

2023-11-03T13:01:06+00:00
2023-11-03T14:16:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুয়াকাটা আওয়ামীলীগের শান্তি সমাবেশে হামলার শিকার মেয়র
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১:০১ পিএম  আপডেট: ০৩.১১.২০২৩ ২:১৬ পিএম  (ভিজিট : ১৩৬)
X

স্থাণীয় এমপির সাথে আওয়ামীলীগের শান্তি সমাবেশে যোগ দিতে এসে কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার হামলার শিকার হয়েছেন। 

এসময় ধাওয়া খেয়ে সমাবেশস্থল ত্যাগ করে একটি আবাসিক হোটেলে আশ্রয় নিতে গেলে উত্তেজিত আওয়ামীলীগ কর্মী সমর্থকদের মারধরের শিকার হন মেয়র এমন দাবী করা হয়। স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মহিব্বুর রহমানের উপস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এঘটনা ঘটে। এর জন্য কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সভাপতি আঃ বারেক মোল্লাকে মেয়র দায়ি করলেও পৌর আওয়মীলীগ সভাপতি স্থানীয় এমপিকে দোষারোপ করেছেন। 

কুয়াকাটা পর্যটন মোটেল ইয়োথ-ইন কমপ্লেক্সের সমাবেশস্থলে এসময় কুয়াকাটা পৌর আওয়ামী লীগ ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সমাবেশ পন্ড হয়ে যায়। খবর পেয়ে মহিপুর থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান একদল পুলিশ নিয়ে উত্তেজিত নেতাকর্মীদের রোষানল থেকে পৌর মেয়রকে রক্ষা করেন। এসময় একটি আবাসিক হোটেলের কলাপসিবল গেটের অভ্যান্তরে তার কয়েকজন সহযোগীকে নিয়ে অবরুদ্ধ অবস্থায় দেখা গেছে। হামলার সময় মেয়র আনোয়ার হাওয়ারের পক্ষে থাকা অন্তত ১০জন আহত হবার দাবি করেছেন তিনি।

জানাগেছে, গত পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আঃ বারেক মোল্লার বিপক্ষে আনোয়র হাওলাদার আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে মেয়র নির্বাচিত হয়।    

এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মহিব্বুর রহমান এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটা পৌর মেয়রের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বিস্তারিত খোঁজখবর নিয়েছি। মহিপুর থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান মেয়রের উপর হামলার ঘটনা স্বীকার করে বলেন, উত্তেজিত নেতাকর্মীদের সরিয়ে দিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রনে নেওয়া হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy