কুবিতে লেগেছে হেমন্তের হাওয়া

সুদীপ চাকমা (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)

সারাবাংলা

ঋতুর পালা বদলে বাংলার প্রকৃতিতে এখন হেমন্তের হাওয়া। আর সেই হাওয়া লেগেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চত্বরেও। ক্যাম্পাস জুড়ে এখন

2023-11-03T13:04:50+00:00
2023-11-03T13:04:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুবিতে লেগেছে হেমন্তের হাওয়া
সুদীপ চাকমা (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১:০৪ পিএম   (ভিজিট : ১৮৪)
X

ঋতুর পালা বদলে বাংলার প্রকৃতিতে এখন হেমন্তের হাওয়া। আর সেই হাওয়া লেগেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চত্বরেও। ক্যাম্পাস জুড়ে এখন বিরাজ করছে ঈষৎ শীতের আমেজ। অনুভূত হচ্ছে মৃদু ঠাণ্ডা। তাই তো এই হেমন্তকালকে বলা হয় শীতের বাহন। 

কবি সুফিয়া কামাল ঋতু হেমন্তকে নিয়ে লিখেছেন- ‘সকাল বেলায় শিশির ভেজা/ঘাসের ওপর চলতে গিয়ে/ হাল্কা মধুর শীতের ছোঁয়ায়/শরীর ওঠে শিরশিরিয়ে।/আরও এলো সাথে সাথে/নূতন গাছের খেজুর রসে/লোভ দেখিয়ে মিষ্টি পিঠা/মিষ্টি রোদে খেতে বসে।/হেমন্ত তার শিশির ভেজা/আঁচল তলে শিউলি বোঁটায়/চুপে চুপে রং মাখাল/আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়। 

প্রতি বছর ষড়ঋতুর এই বাংলায় বর্ষার শেষে কার্তিকের কোল জুড়ে বয়ে বেড়ায় হেমন্তের হাওয়া। বাতাসে ভেসে উঠে হেমন্তের প্রধান ফুল শিউলির স্নিগ্ধ সুভাস। আর সকাল বেলায় বের হলে চোখে পড়ে প্রতিটি দূর্বা ঘাসে কিংবা গাছের কচি পাতায় মুক্তার মতো জ্বলজ্বল করতে থাকা শিশির বিন্দু। তার সাথে কুয়াশা ভেদ করে পূর্ব আকাশে ভেসে উঠে সূর্যের সোনালি আভা। কুয়াশামাখা এই ভোরের শুভ্রতা উপভোগ করতে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাসের রাস্তাঘাট। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হেমন্ত মানেই চড়ুইভাতি কিংবা মিলন মেলা। বাহারি ভর্তা আর গরম ভাত খাওয়ার ধুম। হেমন্ত আসলে কুবির খেলার মাঠে পড়ে হকি ও ভলিবল খেলার আসর। বিভিন্ন আন্তঃ বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টগুলোকে সামনে রেখে খেলোয়াড়রা শুরু করে দেয় তাদের অনুশীলন। আর রাত হলে শিক্ষার্থীরা আয়োজন করে থাকে ব্যাডমিন্টনের টুর্নামেন্ট।

 বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সবুজ ঘাসের উপর জমে থাকা মুক্তার দানার মতো ছড়িয়ে থাকা শিশির বিন্দু ও প্রকৃতিতে কুয়াশার শুভ্রতায় জানান দিচ্ছে প্রকৃতিতে এখন হেমন্তের হাওয়া। তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চারদিকে এখন বিরাজ করছে শীতের আমেজ। হেমন্ত আসার সাথে সাথে প্রকৃতি আবারও সেজে উঠে তার নতুন রঙে। এই সময় সবচেয়ে উপভোগ্য হলো বন্ধুবান্ধবদের মিলে আয়োজন করা চড়ুইবাতির আড্ডা।' 

গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রকিব আহমেদ বলেন, ' কুবিতে এখন হেমন্তের হাওয়া। প্রচলিত রীতি অনুযায়ী কার্তিক মাসে শীতের জন্ম হয়ে থাকে। তাই মাঝ রাত থেকেই অনুভূত হচ্ছে মৃদু শীত। এখনও কনকনে ঠাণ্ডা অনুভূত না হলেও মৃদু ঠাণ্ডা অনুভূতি মনে করিয়ে দিচ্ছে শীত আসতে আর বেশি দেরি নেই। আর প্রকৃতিতে সকাল বেলার কুয়াশার শুভ্রতা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার।'







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy