ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গৃহবধুর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বটি দা দিয়ে গলা কেটে পারুল আক্তার (৪৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে কসবা

2023-11-03T13:06:28+00:00
2023-11-03T13:28:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গৃহবধুর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১:০৬ পিএম  আপডেট: ০৩.১১.২০২৩ ১:২৮ পিএম  (ভিজিট : ১৪৭)
X

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বটি দা দিয়ে গলা কেটে পারুল আক্তার (৪৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে কসবা পৌর এলাকার চড়নাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল আক্তার চড়নাল গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী। 

গৃহবধুর স্বামী ইব্রাহীম মিয়া জানান, কয়েক মাস আগে ছোট মেয়েকে বিয়ে দেয়ার পর থেকে প্রায় সময়ই তাকে অন্যমনস্ক বা বিকারগ্রস্থ হয়ে আবোল তাবোল কথা বলতো। কিছুক্ষণ ভাল থাকতো আবার কিছুক্ষণ অনমনস্ক হয়ে নিজের মর্জিমাফিক চলতো। এসব সমস্যায় চিকিৎসাও চলছিলো। গত বুধবার তাকে কুমিল্লায় নেয়া হয়েছিলো চিকিৎসকের কাছে। বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল ৮টার দিকে পরিবারের সকলের জন্য নাস্তা তৈরি করে বড় মেয়ের কক্ষে পাঠায়। বড় মেয়ে তার ছোট ভাইকে নিয়ে নাস্তা খাবারের সময় রান্না ঘর থেকে গোঙ্গানীর শব্দ শুনে গিয়ে পারুল আক্তারের গলাকাটা দেহ ছটফট করছে। পরে ঘটনাস্থলেই মারা যায় গৃহবধু পারুল। ঘটনার সময় গৃহবধুর হাতে ছিলো ব্যবহৃত বটি দা। 

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, পৌর এলাকার চড়নাল গ্রামে গৃহবধু পারভীন আক্তার গলা কেটে আত্মহত্যার ঘটনায় লাশ উদ্ধার করে ব্রাহ্মণাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy