গৌরনদীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকায় রহস্যজনক ভাবে নিহত খাদিজা বেগম (৩৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

2023-11-03T14:36:31+00:00
2023-11-03T14:36:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ২:৩৬ পিএম   (ভিজিট : ১৫১)
X

বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকায় রহস্যজনক ভাবে নিহত খাদিজা বেগম (৩৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের স্বজনদের দাবী স্বামী ও তার পরিবারের সদস্যরা খাদিজাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। নিহত খাদিজা কালকিনি উপজেলার কয়েরিয়া গ্রামের শাহজাহান চৌকিদারের মেয়ে এবং কালনা গ্রামের নাইম মল্লিকের স্ত্রী।

নিহতের ভাই রুহুল আমীন অভিযোগ করে বলেন, গত ১২ বছর পূর্বে কালনা গ্রামের বাদশা মল্লিকের ছেলে নাইম মল্লিকের সাথে আমার বোন খাদিজার পারিবারিক ভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুইটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমার বোনকে বিভিন্ন কারনে অত্যাচার নির্যাতন করতো বোন জামাতা নাইম। এমনকি বিভিন্ন সময়ে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতের কোন এসময় খাদিজাকে পরিকল্পিত ভাবে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে স্বামী নাইম ও তার সহযোগীরা। 

অভিযোগ করে তিনি আরও বলেন, বোন জামাতা নাইম সম্প্রতি পরকীয়ায় জড়িয়ে পরে। বিষয়টি আমার বোন জানতো তাই এ কারনেও খাদিজাকে হত্যা করা হতে পারে। তবে এবিষয়ে নাইম মল্লিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ অস্বীকার করে নিহতের স্বামী নাইম মল্লিকের বড় ভাই সেন্টু মল্লিক বলেন, ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় খাদিজাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায় বাড়ির লোকজন। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এবিষয়ে গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার সহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy