দুর্গাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে হাকিম মিয়া (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা

2023-11-03T15:35:12+00:00
2023-11-03T15:35:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৩:৩৫ পিএম   (ভিজিট : ১২৮)
X

নেত্রকোনার দুর্গাপুরে হাকিম মিয়া (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার উমর ফারুকের পুত্র। 

আজ শুক্রবার সকালে তার নিজ বাড়িতে নির্মাণাধীন একটি টিনের ঘরের ভিতর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়,রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন হাকিম মিয়া। রাতে বাড়ি ফিরেছে কি-না তা জানেন না কেউ। পরে সকালে তার ছোট বোন তাদের বাড়ির নির্মাণাধীন একটি ঘরের ভিতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে দেখে চিৎকার দিলে সবাই ছুটে আসে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে। ওই যুবক মাদকাসক্ত ছিলো বলেও জানায় পুলিশ। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার মিয়া জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy