সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতরু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

2023-11-03T16:02:20+00:00
2023-11-03T16:02:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৪:০২ পিএম   (ভিজিট : ১৭৭)
X

সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতরু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সিএনজি চালকও।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ সড়কে একটি সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মনির চৌধুরী ও জিয়াউর রহমান (৪০) নামে দুই সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক শহিদুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন। আহত সিএনজি চালক সীতাকুণ্ড থানার মধ্যম সলিমপুর আবুল কাশেমের পুত্র।

নিহত মনির চৌধুরী (৫০) কুমিল্লা জেলার চান্দুলা থানার ব্রাক্ষনপাড়া এলাকার মৃত আব্দুল খালেক চৌধুরীর ছেলে এবং নিহত জিয়াউর রহমান (৪০) বগুড়া জেলার শাহজাহানপুর থানার গুইর শাহরুল এলাকার দিলবর পাইকারির ছেলে বলে জানা গেছে।

নিহত মনির চৌধুরী সাগরিকা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহতের ছোট ভাই বাবুল চৌধুরী সকালে সিএনজিতে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি পরিবার নিয়ে জঙ্গল সলিমপুর ১নং সমাজে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে সলিমপুর ইউনিয়নের বায়েজিদ লিংক রোডে একটি কাভার্ড ভ্যান সিএনজিকে চাপা দেয় তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির চৌধুরী ও জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা জানান, সকালে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা চালকসহ তিনজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy