ঈশ্বরদীতে ট্রেনের নিচে পাওয়া বোমা নিষ্ক্রিয়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে ট্রেনের অতিরিক্ত রিজার্ভ বগির নিচে দুর্বৃত্তের রেখে যাওয়া বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে

2023-11-03T16:05:58+00:00
2023-11-03T16:05:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে ট্রেনের নিচে পাওয়া বোমা নিষ্ক্রিয়
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৪:০৫ পিএম   (ভিজিট : ১১৭)
X

পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে ট্রেনের অতিরিক্ত রিজার্ভ বগির নিচে দুর্বৃত্তের রেখে যাওয়া বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যের ডিউটি বাতিল করে তাদের দায়িত্বে অবহেলা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

শুক্রবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে।

এ সময় পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার সাহাব উদ্দিন, র‌্যাব-১২ এর পাবনার কোম্পানি কমান্ডার মো. গোলাম ফারুক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশসহ পুলিশ ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মো. মারুফ হোসেন বলেন, পাকশী রেলওয়ের পুলিশ সুপার আমাকে বিষয়টি জানানোর পর র‌্যাবের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলি। কর্মকর্তারা র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিট নির্দেশনা দেন। বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করেছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জনমনে আতঙ্ক সৃষ্টি করে দেশের অর্থনীতি ব্যাহত করতে কোনো দুষ্কৃতকারী এটি করতে পারে।

এদিকে এ ঘটনায় দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার আব্দুল হান্নান, সিপাহী রিপন হোসেন, গোয়েন্দা শাখার সিপাহী শরিফুল ইসলামে সাময়িক ডিউটি থেকে বিরত রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী রেলস্টেশনের আরএনবির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, তাদের আপাতত ডিউটি থেকে বিরত রাখা হয়েছে। তারা ডিউটিরত অবস্থায় দায়িত্ব পালনে কোনো অবহেলা করেছে কি না তদন্ত করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy