প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৪:৫১ পিএম আপডেট: ০৩.১১.২০২৩ ৫:২৬ পিএম (ভিজিট : ১০২)

X
টানা তিনদিন অবরোধের শেষ দিন বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারে করে বিক্ষোভ করেছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে নগরীর ৯, ১০, ১১ ও ২৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন কীর্তনখোলা নদী ও নদীবন্দরে এ বিক্ষোভ করেন তারা।
বরিশাল মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অবরোধ কর্মসূচি সফল করতে বিকেলে কীর্তনখোলা নদীতে কয়েকটি ট্রলারে ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। অবরোধ সফল করতে রাজপথের পাশাপাশি নৌপথেও কর্মসূচি চলছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নদীতে বিএনপির নেতাকর্মীদের অবরোধ ও বিক্ষোভের বিষয়টি জানা নেই। নদী পথে সব কিছুই স্বাভাবিক রয়েছে।