দেশে সুন্দর ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার : কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, আজকে দেশে একটি রাজনৈতিক দল উন্মাদনা এবং আগুন

2023-11-03T17:08:40+00:00
2023-11-03T17:08:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশে সুন্দর ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার : কৃষিমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৫:০৮ পিএম   (ভিজিট : ১০৩)
X

কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, আজকে দেশে একটি রাজনৈতিক দল উন্মাদনা এবং আগুন সন্ত্রাস করেছ। নির্বাচন করতে দিবে না, সংবিধান অনুযায়ী দেশ চলবে না। আমি মনে করি তারা দেশের মঙ্গল ও কল্যাণ চায় না। তারা বিগত সময়ে যেভাবে আগুন দিয়েছিল তা বর্বরোচিত। আমরা দেখেছি ১৫ ও ১৪ সালে তারা গাড়ি পুড়িয়েছে, রেল লাইন লাইন তুলেছে, বিদ্যুতের লাইন কেটেছে এবং জীবন্ত মানুষকে গাড়িতে পুড়িয়েছে। ২৮ আগস্টে একই কায়দায় বর্বরোচিতভাবে পুলিশকে হত্যা করেছে৷ 

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মুশুদ্দি উত্তরপাড়া গ্রামে খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাই ও উচ্চ ফলনশীল আমন ধানের ফসল কর্ত ও কৃষক সমাবেশে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি আরো বলেনে, আমরা যদি দেশের উন্নয়ন ধারাবাহিকতা রাখতে চাই, তাহলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। দেশে শান্তি দরকার এবং সুন্দর ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এ সরকার জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি আগুন সন্ত্রাস সহিংসতা পথ ছেড়ে, তারা আবার নির্বাচনে আসবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। 

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপিকে ধরপাকড় করা হচ্ছে না। তাদের কর্মীদেরকে প্ররোচিত করা হচ্ছে আগুন সন্ত্রাস করার জন্য। সেটি কোন ভাবেই গ্রহণযোগ্য হয। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব মানুষের জানমাল নিরাপত্তা দেয়া। তাদের গাড়িগুলো নিরাপত্তা দেয়া। দোকানপাট খুলে ব্যবসা বাণিজ্যকে অব্যহত রাখা। দোকান বন্ধ থাকলে কর্মচারীরা না খেয়ে মারা যাবে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। শান্তিপ্রীয় কোন বিএনপি নেতা-কমীদের গ্রেপ্তার করা হচ্ছে না। 

তিনি আরো বলেন, বাংলাদেশ ঘনবসতি দেশ। জমি কমে যাচ্ছে। ৭ কোটির মানুষ এখন ১৭/১৮ কোটি। এই মানুষকে খাওয়াতে হলে আরো উন্নত জাত ফলনশীল উৎপাদন করতে হবে। সে লক্ষ নিয়ে প্রধানমন্ত্রী দুটি কাজ করছেন। 

কৃষি মন্ত্রালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রহুল আমিন তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম, বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক জালাল উদ্দীন, বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল আউয়াল, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ প্রমুখ। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy