প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৫:২২ পিএম (ভিজিট : ১৮৬)

X
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও ইউরোটেল বিডি লিঃ এর পরিচালক এস এম জাকির হোসেন এর মা খালেদা বেগম শুক্রবার ৩ নভেম্বর সকালে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করেন।
বাদ যোহর নগরীর মুসলিম গোরস্থান ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিথ ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ্, বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক তালুকদার ইউনুস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ বরিশালের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এস এম জাকির এর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহল শোক বার্তা প্রেরণ করেন, তারা মরহুমা বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।