প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৬:৫৪ পিএম (ভিজিট : ২৪৬)

X
জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। শুক্রবার সকালে বনানী কবরস্থানে সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম। পরে জাতীয় চার নেতার স্মরণে জোটের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলমের সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক সরকার আলমের সঞ্চালনায় জাতীয় চার নেতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জোটের সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি লেখক ও চলচ্চিত্র পরিচালক জনাব মির্জা সাখাওয়াৎ হোসেন। চুয়েট অ্যালামনাই এসোসিয়েশন সাবেক সভাপতি প্রকৌশলী আজিজ মিসির সেলিম, জোটের সাংগঠনিক সম্পাদক রাশেদ রেহমান ও লায়ন রাজিয়া বেগম, অর্থ সম্পাদক আরেফিন হক আলভি, ধর্ম সম্পাদক জয়নাল আবেদীন।
এছাড়াও মোহাম্মদপুর থানা কমিটির সাধারণ সম্পাদক জেসমিন শীলা, সদস্য মামুন শেখ, এম কে জাহিদ, ইশরাত জাহান, নাজমা, শিপন তালুকদার, মানিক মিয়া, সাংবাদিক সোহাগ খান সহ জোটের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।