প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৭:০৮ পিএম (ভিজিট : ১২৪)

X
মময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) বিকালে বাসস্ট্যান্ড চত্তরে জেলহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা আ'লীগের সভাপতি এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত নারী সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, ভালুকা পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,জেলা আ'লীগের সহ-সভাপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ, এটর্নী জেনারেল আশারফুল হক জর্জ, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, আ'লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, উপজেলা আ'লীগের যুগ্ন-সম্পাদক ওমর হায়াৎ খান নঈম প্রমুখ ।