প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৭:১১ পিএম (ভিজিট : ১৯৩)

X
লালমনিরহাটের হাতীবান্ধায় ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের অফিস চত্বরে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট মোতাহার হোসেন এমপি, তিনি বলেন, বঙ্গবন্ধু কে হত্যাকারী মোস্তাকের মতো হাতীবান্ধা ও পাটগ্রামেও মোস্তাকের জন্ম হয়েছে। আপনার সজাগ থাকবেন আর কোন মোস্তাক যেন আমাদের মাঝে আসতে না পারে।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ,সাংগঠনিক সম্পাদক ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, যুগ্ন সম্পাদক দিলিপ সিংহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন খাঁন মানিক, সিন্দুর্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরল আমিন ও মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা বেগম ও সাধারণ সম্পাদক মর্জিনা বেগম প্রমুখ।