কেন্দুয়ায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির নেতা-কর্মীরা হিরন পরিবহনের বাসে অগ্নিকান্ডের ঘটনাসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস, ভাংচুর, ক্ষতিসাধন, লুটপাট এবং অগ্নিসংযোগের মত

2023-11-03T19:15:56+00:00
2023-11-03T19:15:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৭:১৫ পিএম   (ভিজিট : ১৫৮)
X

নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির নেতা-কর্মীরা হিরন পরিবহনের বাসে অগ্নিকান্ডের ঘটনাসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস, ভাংচুর, ক্ষতিসাধন, লুটপাট এবং অগ্নিসংযোগের মত অপরাধ করে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং বর্তমান সরকারের পতন ঘটানোর লক্ষ্যে ক্ষতি সাধন করায়  বিশেষ ক্ষমতা আইনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মো.রফিকুল ইসলাম হিলালীসহ ১২০ জন বিএনপি নেতা কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০০/১৫০ জনকে আসামী করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে গ্রেফতার করা হয়েছে ৩ জন। 

বৃহস্পতিবার (২ নভেম্বর)  রাতে কেন্দুয়া থানা সাব ইন্সপেক্টর দেবাশীষ চন্দ্র দত্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

গ্রেফতারকৃত তিন জন হলেন, ১। আবু চান, পিতা- মৃত আরফান মিয়া, গ্রাম- চিথোলিয়া ২। মো: রতন মিয়া, পিতা- লাল চান, গ্রাম- সেহড়া এবং ৩। মামুন মিয়া, পিতা- আবুল হাসেম, গ্রাম- দইলা। 

মামলার এজাহারের বরাতে জানা যায়, কেন্দুয়া নতুন বাস ষ্ট্যান্ডে বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচি চলার ২য় দিনে গত বুধবার রাত আনুমানিক ৩টায় একটি বাসে অবরোধকারী বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। 

সেই সময় মামলার বাদী এস আই দেবাশীষ চন্দ্র দত্তসহ সঙ্গীয় ফোর্সসহ কেন্দুয়া নতুন বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন কালে কেন্দুয়ার বিএনপি সমর্থিত দলীয় উশৃংখল নেতা কর্মীরা কেন্দুয়া থানা এলাকায় সরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস, ভাংচুর, ক্ষতিসাধন, লুটপাট এবং অগ্নিসংযোগের মত অপরাধ মূলক কার্য করে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং বর্তমান সরকারের পতন ঘটানোর লক্ষ্যে কেন্দুয়া মাসকা রোডে গত বুধবার (১নভেম্বর) রাত ২.৪৫ মিনিট ঘটিকায় কেন্দুয়া পৌরসভার কমলপুর সাকিনস্থ নতুন বাসস্ট্যান্ডের রাস্তার পার্শে দাঁড়িয়ে থাকা বাস (ঢাকা মেট্রো- ব ১৪৮০৯৬) এর উপর দাহ্য পদার্থ দ্বারা অগ্নিসংযোগ করলে তাৎক্ষণিক কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.এনামুল হককে অবহিত করলে তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে আসিলে তার আগেই বিএনপির উশৃংখল নেতা কর্মীরা এলাকা ছেড়ে চলে যায় এবং সাথে সাথেই কেন্দুয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসলে তাদেরকে নিয়ে আমরা বাসের আগুন নিভাতে সক্ষম হই।

কেন্দুয়া থানার এস আই দেবাশীষ চন্দ্র দত্ত মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার তিন জনকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy