প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৮:৫৩ পিএম (ভিজিট : ২২৯)

X
স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযোদ্ধার সংগঠক, জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে পটুয়াখালীর দশমিনায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
আজ (০৩ নভেম্বর) শুক্রবার বিকেলে উপজেলা নলখোলা বন্দর এলাকায় দলীয় কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহমুদ লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজী কালম, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আ স ম জাওয়াদ সুজন,যুবলীগ ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ
পরে আলোচনা শেষে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মিলাদের আয়োজন করা হয়।