প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১০:৪১ এএম (ভিজিট : ১৭৩)

X
কক্সবাজারের খুরুশকুলে নূরানী মাদ্রাসা ও মসজিদ নির্মাণে চাঁদা না পেয়ে হামলা করা হয়েছে। এই ঘটনায় নারী শিক্ষিকা ও নির্মান শ্রমিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল ১০ টায় কক্সবাজার সদরের খুরুশকুলের তেতৈয়িা সওদাগর পাড়া বট গাছ তলায়।
মসজিদ-মাদ্রাসা নির্মাণে দাবীকৃত চাঁদা না পেয়ে হামলা চালিয়েছেন শওকত আলী, মোহাম্মদ আলী, চেহের ও গোলাম আজম নামে এই ব্যক্তিরা। ওই সময় ভাড়াটে সন্তাসীদের অন্তত ২০/২৫ জন সদস্য ছিলো বলে অভিযোগ তুলেছেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা রিয়াদ হায়দার।
মসজিদ ও মাদ্রাসার কিছু কাজ করার সময় নির্মাণ শ্রমিক হুমায়ুনের উপর চড়া হয়ে তাকে বেদড়ক মার করে ভাড়াটে সন্ত্রাসীরা। ওই সময় মাদ্রাসা পড়–য়া শত শত ছোট শিক্ষার্থীরা আতংকগ্রস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে তারা প্রাণে বাঁচতে দিকবেদিক ছুটাছুটি করতে অনেকেই আহত হয়।
মাদ্রাসায় কেন হামলা জানতে চাইলে মাদ্রাসা শিক্ষিকা তাসফিয়াকে গলা টিপে হত্যার চেষ্টা করে পাষন্ডরা। ওই সময় হামকারীরা তাকে টানা হেছড়া করে শ্লীলতাহানি করার অভিযোগ তুলেন আহত শিক্ষিকা তাসফিয়া।
এদিকে বিষয়টি নিয়ে তৈতিয়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু ছিদ্দিক বাবুলের কাছে জানতে চাইতে তিনি স্বিকার করেন যে, হামলাকারী মাদ্রাসায় কুপিয়েছে। তবে বিয়ষটি তিনি সমাধান করবেন বলে আশ্বস দিয়েছেন।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা রিয়াদ হায়দার জানান, যারা হামলা করেছে তারা অহেতুক আমার জমি নিয়ে টানাটানি করছে। আরএস, বিএসসহ সম্পূর্ণ কাগজ ক্লিয়ার আছে। দখলেও আমি আছি। অহেতুক আমার জমি দাবী করে চাঁদা দাবী করে আসছে। হামলাকারীদর কথা মতো কয়েকবার সার্ভেয়ার এনেছিলাম সেখানেও তারা মানে না। গত মঙ্গলবার অন্যায় ভাবে আমার মাদ্রাসায় হামলা চালিয়েছে তারা।
এদিকে বিষয়টি নিয়ে প্রতিকার পেতে ৪ জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার জমা দিয়েছেন ভোক্তভোগী মাদ্রাসা প্রতিষ্টাতা রিয়াদ হায়দার।
তৈতিয়ার স্থানীয়রা বলছেন মাদ্রাসায় হামলা এটা কখনো মেনে নেবার মতো নয়, নারী শিক্ষাকাকে হামলা, শ্লীলতাহির বিচার হউক।