উখিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

সালাহ উদ্দীন, উখিয়া (কক্সবাজার)

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্য সামনে রেখে

2023-11-04T12:13:38+00:00
2023-11-04T12:13:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
উখিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
সালাহ উদ্দীন, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১২:১৩ পিএম   (ভিজিট : ১৭৯)
X

কক্সবাজারের উখিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্য সামনে রেখে উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে উখিয়া থানার কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া-টেকনাফের সার্কেল মোঃ রাসেল পিপিএম কে বরণ করে নেন আলোচনা সভার সভাপতি ওসি শেখ মোহাম্মদ আলী। 
 
দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 
কমিউনিটি পুলিশিং কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া-টেকনাফের সার্কেল মোঃ রাসেল পিপিএম, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, আলোচনা সভার সভাপতি (ওসি) শেখ মোহাম্মদ আলী 

আলোচনা সভায় বক্তারা বলেন সাধারণ জনগণ ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নির্মূল, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy