প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১২:৩৮ পিএম (ভিজিট : ৮৮)

X
শ্রীমঙ্গলের বিষামনি এলাকায় একটি নির্মানাধীন রিসোর্টে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
তার নাম শচিন বুনার্জি (১৯)। সে শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগানের উত্তর লাইনের মৃত গৌতম বুনার্জির ছেলে।
শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগ সুত্র জানায়, বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সকাল ১১ টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।