টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

‘পুলিশ- জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগান নিয়ে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং

2023-11-04T12:45:32+00:00
2023-11-04T12:45:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১২:৪৫ পিএম   (ভিজিট : ১৯৮)
X

‘পুলিশ- জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগান নিয়ে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশ এবং জেলা কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ উদ্যাগে শহরের কমিউনিটি পুলিশিং অফিস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে আলোচনা সভার মিলিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। 

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য মিলন মাহমুদ।  

আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখার জন্য দুই জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেন অতিথিবৃন্দ। 

এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy