ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

ঝলকাঠি প্রতিনিধি

সারাবাংলা

পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা

2023-11-04T12:55:10+00:00
2023-11-04T12:55:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
ঝলকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১২:৫৫ পিএম   (ভিজিট : ১১৪)
X

"পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে পুলিশ লাইনস থেকে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়। রেলীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রেলী শেষে পুলিশ লাইনসের ড্রিলসেডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। 

আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন,  অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার সাইদ, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলমসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।

সভা শেষে দুইজন বেস্ট কমিউনিটি পুলিশিং সদস্যকে ক্রেষ্ট প্রদান করা হয়। #






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy