উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।‘সমবায়ে গড়ছি দেশ, স্মাট হবে

2023-11-04T13:36:15+00:00
2023-11-04T13:36:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১:৩৬ পিএম   (ভিজিট : ১৭৮)
X

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

‘সমবায়ে গড়ছি দেশ, স্মাট হবে বাংলাদেশ এবারে  এ প্রতিপাদ্যকে সমানে রেখে  শনিবার দিবসটি উপলক্ষে উল্লাপাড়া  উপজেলা প্রশাসন  ও সমবায় দপ্তরের  যৌথ  উদ্যােগে র‌্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ইউএনও মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ মারুফ হোসেন।

বক্তারা বলেন, সমবায় শেখায় একতা, সমবায় আনে সমৃদ্ধি। গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন তথা আর্থসামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম সমবায়ের মাধ্যমে একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে চেয়েছিলেন। সমবায়কে উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি বিবেচনা করে বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানে সমবায়কে মালিকানার অন্যতম খাত হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। জাতির পিতার অর্থনৈতিক দর্শন ‘সমবায়' এর শক্তিকে একটি গণমুখী সমবায় আন্দোলনে পরিণত করতে হবে। 

এসময় উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতি সদস্যদের উপস্থিত ছিলেন।সভা শেষে ১২ টি শ্রেষ্ঠ সমবায় সমিতি কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy