ডিমলায় ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

অবৈধভাবে নদীর পাড় হতে বালু চুরি করে নিয়ে যাওয়াকালে নীলফামারীর ডিমলায় এক ট্রাক্টর মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা

2023-11-04T14:25:03+00:00
2023-11-04T14:25:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিমলায় ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ২:২৫ পিএম   (ভিজিট : ৩০২)
X

অবৈধভাবে নদীর পাড় হতে বালু চুরি করে নিয়ে যাওয়াকালে নীলফামারীর ডিমলায় এক ট্রাক্টর মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা আখতার উপস্থিত হয়ে গয়াবাড়ী খুটারপুল নামক স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ফারজানা আখতার বলেন- গয়াবাড়ী ইউনিয়নের মতির বাজার গ্রামের শফিয়ার রহমান বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন- এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সহযোগীতায় ট্রাক্টর আটক করে জরিমানা করা হয়।  

এ বিষয় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy